টাঙ্গাইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে টাঙ্গাইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ৩৪৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ১০তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ১২তলা বিশিষ্ট একাডেমিক-কাম রিসার্চ ভবন, ১২তলা ভিতে ৬তলা পর্যন্ত শেখ রাসেল হল (৫৫০ ছাত্রের জন্য) ১০তলা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (৭০০ ছাত্রীর জন্য), ১০তলা ভিতে পাঁচতলা পর্যন্ত সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা কোয়ার্টার এবং পাঁচতলা পর্যন্ত মাল্টিপারপাস ভবন ইত্যাদি। ধনুয়া-এলেঙ্গা এবং বঙ্গবন্ধুসেতুর পশ্চিম পাড়-সলঙ্গা গ্যাস সঞ্চালন পাইপ লাইনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি