ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঈশ^রগঞ্জে বিস্কুটের প্রলোভনে ৬বছরের শিশু ধর্ষণ


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৩ বিকাল ৫:৩৭

ময়মনসিংহের ঈশ^রগঞ্জে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে শিশুটির পিতা বাদী হয়ে পৌর এলাকার দত্তপাড়া (হাসপাতাল রোড) এলাকার মৃত মতিউর রহমানের ছেলে রাজন মিয়া (৪০)কে আসামী করে মামলাটি দায়ের করা হয়। অভিযোক্ত আসামী পলাতক রয়েছে। 
মামলার এজহার সূত্রে জানা যায়, ভিকটিমের পিতা দীর্ঘদিন যাবৎ স্ত্রী সন্তানসহ  ঈশ^রগঞ্জ পৌর এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। আসামী রাজন মিয়ার সাথে পুর্ব পরিচিত থাকায় গত সোমবার (১৩ নভেম্বর) সকালে পড়ানোর কথা বলে শিশুটিকে তার বাসায় নিয়ে যায় রাজন। পরে শিশুটি নিজ বাসায় ফিরে আসলে পরনের পায়জামা ভিজা থাকায় শিশুটির মায়ের সন্দেহ হয়। পরে শিশুটিকে ভালভাবে দেখার পরে ধর্ষণের আলামত পাওয়া যায়। এসময় শিশুটিকে জিজ্ঞাসা করলে শিশুটি জানায় যে তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে তার সাথে এমন করা হয়েছে। 
ঈশ^রগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা নথিভূক্ত হয়েছে। আসামী পলাতক রয়েছে। গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত