ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের সিএসই কার্যালয় পরিদর্শন


রবিন দাশ গুপ্ত, চট্টগ্রাম  photo রবিন দাশ গুপ্ত, চট্টগ্রাম
প্রকাশিত: ১৫-১১-২০২৩ রাত ১০:৩১
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে ইকোনমিক এন্ড ফিন্যান্সিয়াল রিপোর্টিং কোর্সের অধীনে পুঁজিবাজার সম্পর্কে সম্যক ধারণা ও প্রায়োগিক রিপোর্টিং সম্পর্কে ধারণা নিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর আগ্রাবাদ কার্যালয় পরিদর্শন করে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা। আজ ( বুধবার) সকাল ১১ টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) এ পরিদর্শনের আয়োজন করা হয়।
 
ইকোনমিক এন্ড ফিন্যান্সিয়াল কোর্সের অংশ হিসেবে পরিচালিত একাডেমিক পরিদর্শনের নেতৃত্ব দেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল। এসময় আরও উপস্থি’ত ছিলেন বিভাগের প্রভাষক আকিব-উল ওয়াদুদ আলম। সিএসই কার্যালয়ের সিআরও মোহাম্মদ মাহাদী হাসান, সিএফএ,হেড অফ লিস্টিং কমপ্লায়েন্স, ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট একেএম শাহরোজ আলম এবং হেড অফ ইন্টারনাল অডিট মোহাম্মদ বারাকাত শফি।
 
এসময় স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির হেড অব ট্রেনিং এন্ড অ্যাওয়ারনেস জনাব এম সাদেক আহমেদ। এক ঘন্টার একটি স্লাইড প্রেজেন্টেশন অধিবেশন পরিচালনা করেন তিনি । 
 
ইকোনমিক এন্ড ফিন্যান্সিয়াল রিপোর্টিং কোর্সের শিক্ষক এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল বলেন,পুঁথিগত বিদ্যার বাইরে বাস্তব জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিতে শিক্ষার্থীদের নিয়ে এমন পরিদর্শনের আয়োজন করা হয়েছে এগুলো শিক্ষার্থীদের ক্যারিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সিএসই'র হেড অফ ইন্টারনাল অডিট , জনাব মোহাম্মদ বারাকাত শফি শেয়ার বাজারের বিনিয়োগ কিভাবে কাজ করে, ফ্রেম ওয়ার্ক কেমন, সিএসইর অবদান, ইনভেস্টমেন্টে আসতে চাইলে কোন ব্যপার গুলোতে নজর দিতে হবে সেগুলো সংক্ষেপে শিক্ষার্থীদের উদ্দেশ্য তুলে ধরেন।
 
এদিন দুপুরে লাইভ ট্রেড দেখতে চট্টগ্রামে আগ্রাবাদ সিটি ব্রোকারেজ লিমিটেড পরিদর্শনে যায় শিক্ষার্থীরা। এ সময় সিটি ব্রোকারেজের হেড অব সেলস মোঃ সাইফুল ইসলাম, হেড অব করপোরেট সেলস মো: সাইফুল ইসলাম,আগ্রাবাদ শাখার ম্যানেজার আলাউদ্দিন পাটোয়ারী (সোহেল) সহ অন্যান্যরা সিটি ব্রোকারেজের নিজস্ব অ্যাপ সিটি ইনফিনিটির মাধ্যমেও লেনদেনের সুবিধা, শেয়ার কেনা-বেচা, ঝুঁকি ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। সামগ্রিক এ পরিদর্শন সুষ্ঠুভাবে করার জন্য সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি জুয়েল দাশ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল