চৌদ্দগ্রামে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ মো: রুবেল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সমেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ বুধবার দিবাগত রাত পৌঁনে একটায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের নালঘর রাস্তার মাথা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: রুবেলকে আটক করে। বুধবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাসড়কের নালঘর রাস্তার মাথা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন