ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় রেডক্রিসেন্টে চাকরি দেয়ার নামে এক নারীর প্রতারণা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৬-১১-২০২৩ দুপুর ২:১৫

কুতুবদিয়ায় চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগে শারমিন নামের এক যুবতীকে আটক করে পুলিশে দিয়েছেন কুতুবদিয়া এসিল্যান্ড। বুধবার (২৫ নভেম্বর) প্রতারণার শিকার ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে  অমজাখালী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানানো হয়েছে। 

প্রতারণার শিকার ভুক্তভোগীরা জানান, শারমিনের দাদার বাড়ি অমজাখালী। কক্সবাজার রামুতে থাকেন। রেডক্রিসেন্ট এর বড় কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকার সহজসরল বেকার যুবক-যুবতিদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এবার চাকরি দেয়ার কথা বলে প্রতিজনের নিকট থেকে আট হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন শারমিন। 

আবসারসহ আরও বেশকিছু যুবক জানান, শারমিন অমজাখালী স্টিমার ঘাত এলাকায় আসার খবর পেয়ে ভুক্তভোগীরা তাকে আটক করে ইউএনওকে জানান। পরে ইউএনওর নির্দেশে কুতুবদিয়া এসিল্যান্ড ঘটনাস্থল থেকে ওই নারীকে নিয়ে গিয়ে থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে প্রতারক ওই নারীর সাথে কথা হলে তিনি ২২ জনের নিকট থেকে বিভিন্ন মাধ্যমে  প্রায় দুই লক্ষাধিক টাকা নিয়েছেন বলে স্বীকার করেন। মাধ্যম হিসেবে তিনি অমজাখালী এলাকার জনিসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেন। এসব টাকা ভুক্তভোগীদের মাঝে ফেরত দিতে চান বলেও জানান এ নারী। 

এ বিষয়ে কুতুবদিয়া থানা সেকেন্ড অফিসার এসআই রায়হান জানান, কুতুবদিয়া এসিল্যান্ড ওই নারীকে থানায় হস্তান্তর করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। ভুক্তভোগীদের কেউই এখনো (এ রিপোর্ট লেখা পর্যন্ত) কোন লিখিত অভিযোগ করেনি । করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে বিষয়টি ধামাচাপা দিয়ে ওই নারীরকে ছাড়িয়ে নিতে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে একটি পক্ষ। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের  উদ্দেশ্যে যাত্রা নরসিংদী জেলার সন্তান সজিব তালুকদার

নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল

আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি

কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা

মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়