ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

দরকষাকষি করে ঘুষ নেন হিসাবরক্ষণ কর্মকর্তা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৬-১১-২০২৩ দুপুর ৩:৪৯

কুতুবদিয়া সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের বকেয়া বিল পাশ করতে দরকষাকষি করে দুই দফায় ১ লাখ ২০ টাকা ঘুষ নেওয়ায় অভিযোগ উঠেছে কুতুবদিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা নন্দন পালের বিরুদ্ধে। হিসাবরক্ষণ অফিসারের এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ ওই কলেজের কয়েকজন শিক্ষক।

সূত্রে জানা যায়, সদ্য জাতীয়করণকৃত কুতুবদিয়া সরকারি কলেজের ২০১৮-১৯ অর্থ বছরের শিক্ষক-কর্মচারীদের বকেয়া বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা ও দ্বীপ ভাতার ১৫ লাখ ৪৭ হাজার টাকা উত্তোলনের জন্য কুতুবদিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসে গত অক্টোবর মাসে বিল জমা দেন কলেজ কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে অফিসে কয়েকবার ঘুরেও বিল না পেয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা নন্দন পালের দ্বারস্থ হন শিক্ষকরা। নন্দন পাল ওই শিক্ষকদের কাছ থেকে ৫% হিসাবে ৭৮ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে অনেক দরকষাকষির মাধ্যমে ৭০ হাজার টাকা ঘুষ নেন নন্দন পাল। 

সূত্র আরো জানায়, ঘুষ নেওয়ার পর দুই সপ্তাহ অতিক্রম হলেও বিল পাশ না করে গড়িমসি শুরু করেন হিসাবরক্ষণ কর্মকর্তা নন্দন পাল। তিনি জেলা হিসাবরক্ষণ অফিসের অডিট ম্যানেজ করার নামে গত ১৪ নভেম্বর আবারও ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এক পর্যায়ে ওই শিক্ষকরা কলেজ কর্তৃপক্ষের সাথে আলাপ করে কলেজের শিক্ষকদের কাছ থেকে টাকা তুলে সবাই মিলে আরো ৫০ হাজার টাকা ঘুষ দেন নন্দল পালকে।

কুতুবদিয়া কলেজের কয়েকজন শিক্ষক জানান, তাদের বকেয়া বিলগুলো জমা দেওয়ার মাস পার হলেও বিল পাশ করেননি হিসাবরক্ষণ কর্মকর্তা।পরবর্তীতে তার সাথে দুইজন শিক্ষক যোগাযোগ করলে তিনি বিল দ্রুত করে দিবেন বলে অনেক দরকষাকষির পর ৭০ হাজার ঘুষ টাকা নেন। ঘুষ দেওয়ার পরেও বিল দিতে গড়িমসি শুরু করলে জেলা অফিসের নামে আরো ৫০ হাজার টাকা ঘুষ নেন তিনি। দুই দফায় ১ লাখ ২০ হাজার টাকা দেওয়ার পরেও বিলগুলো পাশ করেনি হিসাবরক্ষণ কর্মকর্তা। 

এ বিষয়ে জানতে কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোতাহেরা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়গুলো শুনে ফোন কেটে দেন। পরবর্তীতে আবারো যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি তিনি।

অভিযোগের বিষয়ে কোন কথা বলতে রাজি হননি কুতুবদিয়া হিসাবরক্ষণ কর্মকর্তা নন্দন পাল। উল্টো কলেজ কর্তৃপক্ষের যোগাযোগ করতে বলে ফোন কেটে দেন তিনি। যদিও পরে বিভিন্ন মাধ্যমে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন তিনি।

কক্সবাজার জেলা নীরিক্ষা ও হিসাবরক্ষণ অফিসের (অতিরিক্ত) কর্মকর্তা হাবিবুল হক বলেন, নন্দল পালের বিরুদ্ধে বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে। শীঘ্রই তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ