ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

তফসিল ঘোষণা: শিবগঞ্জে আ.লীগের আনন্দ মিছিল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-১১-২০২৩ দুপুর ৩:৫১
আগামী বছর ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় স্বাধীন নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়ে মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ।
 
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ  নজরুল ইসলামের নেতৃত্বে  শিবগঞ্জের ডাকবাংলা চত্বর থেকে একটি আনন্দ মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। 
 
প্রধান অতিথির বক্তব্যে  সৈয়দ  নজরুল ইসলাম বলেন, সব চক্রান্ত ও ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করায় জাতি আনন্দিত ও স্বস্তি বোধ করছে। বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের নানাধরনের নাটকীয়তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ইতিবাচক অবস্থান জাতিকে অনুপ্রাণিত করেছে।
আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে যাদের জনগণ চাইবে তারাই ক্ষমতায় থাকবে। যেকোনো মূলে নির্বাচন বানচালের অগণতান্ত্রিক প্রক্রিয়া নাশকতা ও অরাজকতাকে প্রতিহত করতে হাতে লাঠি বুকে বল নিয়ে নেত্রী শেখ হাসিনার পাশে ছিলাম, আছি ও থাকবো।
 
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে উপস্থিত  ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর মেয়র শহীদ মনিরুল ইসলাম, সংগঠনিক সম্পাদক বেনজীর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল গনি জোহা, বিশিষ্ট সমাজ সেবক আল মামুনসহ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা ।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা