ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জাতীয় নির্বাচনের তপসিল ঘোষণাঃ শিবচরে আনন্দ মিছিল


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৬-১১-২০২৩ দুপুর ৪:১৩
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল করেছে শিবচর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার(১৬ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে আনন্দ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা। 
 
সংক্ষিপ্ত বক্তব্যে আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলীয় কর্মীদের নির্দেশ দেন নেতারা। পাশাপাশি নৌকা মার্কার প্রার্থীকে বিজয় করতে মাঠে থাকার কথা জানান তারা।এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা.মো. সেলিম মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন খলিফা, পৌরসভার আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন (তোতা খান)পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদ খান,উপজেলা যুবলীগের সভাপতি মো. ইলিয়াস  হোসেন পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান,উপজেলা  ছাত্র লীগের  সভাপতি রাজিব ডালী,পৌর ছাত্র লীগের সভাপতি হাবিব বেপারীসহ নেতা-কর্মীরা।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা