ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাকরির প্রলোভনে প্রতারণা; মুচলেকায় ছাড়া পেল প্রতারক নারী


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৬-১১-২০২৩ রাত ১১:২০
কুতুবদিয়ায় রেডক্রিসেন্টে চাকরি দেয়ার প্রলোভনে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে আটক নারীকে ছেড়ে দেয়া হয়েছে। তাকে উপজেলার বড়ঘোপ ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ। 
 
বড়ঘোপ ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  (১৬ নভেম্বর) পরিষদের কার্যালয়ে  ভুক্তভোগীসহ ওই প্রতারক নারীর সাথে কথা বলেন বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম। এসময় ওই নারী চাকরি দেয়ার প্রলোভনে ২৪ জন চাকরি প্রত্যাশির নিকট থেকে ১ লক্ষ ৮০ হাজার  টাকা নিয়েছেন বলে স্বীকার করেন। 
 
এ ব্যাপারে বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালামে বলেন, চাকরি দেওয়ার প্রলোভনে ২৪ জন যুবক-যুবতীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে শারমিন আক্তার। এসব টাকা এক মাসের মধ্যে ভুক্তভোগীদের কাছে ফেরত দিবেন। পরবর্তীতে এ ধরনের প্রতারণা মূলক কাজ আর করবেন না বলে মুচলেকা দিয়েছেন শারমিন আকতার।
 
জানা যায়, প্রতারক শারমিন আক্তার (২৯) কক্সবাজারের রামু উপজেলার মধ্য মেরংলেয়া গ্রামের গোলাম সোলতানের মেয়ে। তার দাদার বাড়ী কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের উত্তর অমজাখালী এলাকায়। সে সুবাদে শারমিন প্রতারণার ফিল্ড হিসেবে কুতুবদিয়াকে বেছে নেন। দাদার বাড়ির এলাকার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে প্রতারণার ব্যবস্যা শুরু করেন। নিজের কোন চাকরি নেই। প্রতারণার ফাঁদ হিসেবে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির’ নামে নিজেই একটি প্রতিষ্ঠান খুলে বসেন। সেখানে নিয়োগ দিতে চাকরি প্রার্থীদের কাছ থেকে নেন বিভিন্ন অংকের টাকা। কিন্তু কোন কার্যক্রম না থাকায় চাকরি প্রার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
 
এদিকে যুব রেডক্রিসেন্ট কুতুবদিয়া উপজেলা থেকে বলা হয় শারমিন নামের ওই নারীর সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই।
 
বুধবার কুতুবদিয়ার উত্তর অমজাখালী এলাকা থেকে  চক্রের মূলহোতা শারমিন আক্তারকে আটক করে থানায় হস্তান্তর করেন এসিল্যান্ড জর্জ মিত্র চাকমা। কিন্তু ভুক্তভোগীরা কেউ লিখিত অভিযোগ না করায় শারমিন আক্তারকে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয় থানা থেকে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের  উদ্দেশ্যে যাত্রা নরসিংদী জেলার সন্তান সজিব তালুকদার

নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল

আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি

কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা

মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়