নবীনগরে আগাম পরিপক্ক জাত হিসেবে কৃষকের আস্থা বিনাধান- ১৭
নবীনগর উপজেলায় বিনাধান-১৭ আবাদ বেশ জনপ্রিয় উপজেলা কৃষি অফিস এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউট, কুমিল্লা-র যৌথ উদ্যোগে ৬০ বিঘা জমিতে সমলয় আকারে আবাদ করা হয় বিনাধান- ১৭। একই সাথে সকল ধান আবাদ করলে রোগ বালাই কম হয়, আন্তপরিচর্যা, পানি ব্যবস্থাপনা অনেক সহজ হয়। নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে উপ-সহকারী কৃষি অফিসার গিয়াস উদ্দিন নাঈমের তত্ত্বাবধানে পাইলট আকারে জাত পরিবর্তন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মাঠ পরিদর্শন করে দেখা যায়। একই সাথে সকল ধান চমৎকার ভাবে বেড়ে উঠছে এখন কর্তনের অপেক্ষায়। কৃষক নাইম বলেন- বিনাধান-১৭ আবাদ সবাই এক সাথে করায় সকল ধরনের পরিচর্যা ও এক সাথে করেছি, ফলে আমাদের ফলন আশানুরূপ হবে বলে আমাদের ধারণা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান- “সমলয় আকারে চাষাবাদ আমাদের নতুন ধারণা এতে কৃষকদের মিথস্ক্রিয়া বৃদ্ধি করে এবং ফলন বৃদ্ধিতে উৎসাহ যোগায়। আমরা এই কর্মসূচীর আলোকে আগামীতে হাওর অঞ্চলে আগাম ধান উৎপাদনে সমলয় আকারে জাত পরিবর্তন আবাদকে তরান্বিত করব”।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন