সেপ্টেম্বরে ফের মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, দেখে নিন সূচি
একটা ‘সুপার ক্লাসিকো’র নিশ্চয়তা ছিল আগে থেকেই। এবার কনমেবলের সর্বশেষ সভায় নির্ধারিত হলো, আসছে মাসেই আবার মুখোমুখি হচ্ছে দুই দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর আর্জেন্টিনা। ফলে চলতি বছরে আরও দুইবার দেখা যাবে লিওনেল মেসি ও নেইমারের লড়াই।
এ বিষয়ে গুঞ্জন আরও আগে থেকেই ছিল। শোনা যাচ্ছিল, একটি তো বটেই, চলতি বছর হতে পারে একাধিক ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। তবে কনমেবলের সভার আগে নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। পাওয়া গেল এবার। দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থার সর্বশেষ সভায় নির্ধারিত হয়েছে বিষয়টি। এরপর ফিফা থেকেও এসেছে অনুমোদন।
নতুন সূচি অনুসারে আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকান দলগুলো খেলবে তিনটি ম্যাচ। আগামী ২, ৫ আর ৯ সেপ্টেম্বর তিনটি ম্যাচদিবসে হবে খেলা। আগামী ৫ সেপ্টেম্বর বহুল আকাঙ্ক্ষিত লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার। এর এক মাস পরেই যে আর্জেন্টিনা আতিথ্য দেবে ব্রাজিলকে, সেটা আগে থেকেই নির্ধারিত ছিল।
করোনার কারণে দুই দফায় দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই স্থগিত হয়েছে। মূলত সে ক্ষতিই এখন পুষিয়ে নিতে চাইছে কনমেবল।
কনমেবল অঞ্চলের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো থেকে আপত্তি বা পরিবর্তনের অনুরোধ না এলে এই সূচি মেনেই লড়াই করবে দলগুলো। এ বিষয়ে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল সংস্থা দলগুলোকে সময় বেঁধে দিয়েছে আজ ১০ আগস্ট পর্যন্ত। এ সময় ম্যাচগুলোর সূচি, শহর ও ভেন্যুর খসড়া জমা দেওয়ার কথাও বলা হয়েছে স্বাগতিক দেশগুলোকে।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ