সাভার উপজেলা কিন্ডারগার্টেন এর উদ্যোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সাভার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে উপজেলার ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
শনিবার ১৮ই নভেম্বর ২০২৩ সালে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রী কলেজে। এ বছর ৪র্থ ও ৫ম শ্রেনীর প্রায় ২০০/২৫০ ছাত্র-ছাত্রীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের আয়োজন করেন।
বর্তমান বৃত্তি পরীক্ষার বিষয়ে সরকারীভাবে পদক্ষেপ না থাকলেও ছাত্র-ছাত্রীদের মনোবলকে ধরে রাখতে এই পদক্ষেপ বলে অনুভুতি ব্যক্ত করেন উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি হাজী মোঃ আব্দুল ওয়াহাব ও সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল কাদের সিদ্দিকী। অনুভুতি প্রকাশ্যে ব্যক্ত করে বলেন ২০১০ সাল থেকে আমাদের এই যাত্রা শুরু ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে ছাত্র-ছাত্রী কল্যাণের কথা ভেবে এই কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনির্বাণ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল,নিউ উইন্ডোজ হাই স্কুল,নিউ হোপ ইন্টারন্যাশনাল স্কুল, কর্ণপাড়াকিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল,কলকাকলী শিক্ষালয়,মোহাম্মদ আলী মেমোরিয়াল একাডেমী, হলি ক্রিসেন্ট কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল-২, বেসিক লার্নিং,আল এহসান দুঃস্হ শিক্ষা কেন্দ্র উল্লেখযোগ্য। এ বিষয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন আমরা খুবই সন্তোষ প্রকাশ করছি যে সরকারিভাবে বৃত্তি বন্ধ থাকলেও সাভার উপজেলা কিন্টারগার্টেন অ্যাসোসিয়েশন মহৎ উদ্যোগ নেয়ার জন্য আমরা কিন্টারগার্টেন অ্যাসোসিয়েশন কে ধন্যবাদ জানাই।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন