রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাট এলাকা থেকে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সরকারী দলের প্রভাবশালীরা বালুর চাতাল করে ফেরি ঘাট এলাকার বাইপাস পাকা সড়কের পাশে ড্রেজার মেশিন দিয়ে বালু ফেলছে। ফেরি ঘাট এলাকায় বাল্কহেড দিয়ে বালু ফেলায় ফেরি চলাচলের ঝুঁকি রয়েছে। মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে পদ্মা নদী থেকে বালু উত্তোলন নিষিদ্ধ থাকিলেও সরকারী দলের প্রভাবশালী নেতারা এ সকল বালু উত্তোলন করছে। যাদের দেখার কথা তারা দেখেও না দেখার ভান করে চলছে। আরিচা বন্দরের বিআইডাব্লিউটিএ এর কর্মকর্তারা গত বছর অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মামলা ও জরিমানা করিলেও এবার আইনের প্রয়োজ নেই। শনিবার (১৮ নভেম্বর) সকাল থেকেই পুরো দমে ড্রেজার মেশিন দিয়ে বালু ফেলতে দেখা যায়। পদ্মানদীর তীর থেকে বেকু মেশিন দিয়ে শত শত ট্রাক বালু নিয়ে যাচ্ছে। ফলে অসময়ে পদ্মানদীর তীর ভাঙ্গন দেখা দিয়েছে। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জে.এম সিরাজুল কবির জানান, অবৈধভাবে কেউ বালু উত্তোলন করিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে॥
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন