মান্দায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
নওগাঁর মান্দায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মৈনম ইউপির সরদারপাড়া ও গনেশপুর ইউপির সতিহাট হঠাৎপাড়া এলাকায় পৃথক দুটি ঘটনায় মৃত্যু বরণ করেন।
এ ঘটনায় মান্দা থানায় দুটি পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিহত দুইজনের মধ্যে গলায় ফাঁস দিয়ে মৈনম ইউপির সরদারপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম (২৩) এবং গনেশপুর ইউপির মৃত সুবেদ আলীর ছেলে সমসের আলী (৭০) আগুনে পুড়ে মৃত্যু বরণ করেন।
জানাগেছে, শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তরিকুল ইসলাম পরিবারের লোকজনের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের ধারণা। অপর দিকে গণেশপুর ইউপির হঠাৎপাড়া গ্রামের (প্যারালাইসিস)পঙ্গু বৃদ্ধার বাড়িতে রাত সোয়া ১০ টার দিকে আগুন লাগে। এসময় সে ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।
এবিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান হয়েছে। পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
এমএসএম / এমএসএম
হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ
নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ
ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন
সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা
মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন
শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার
সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা
Link Copied