ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ধর্মীয় নেতাদের নিয়ে গুইমারাতে ইউএনডিপি'র খঠগঋ কমিটির র্যালী ও আলোচনা সভা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৮-১১-২০২৩ দুপুর ৩:৪৯

ইউএনডিপি' পরিচালিত লোকাল ভলিন্টিযার মেডিয়েশন ফোরাম কমিটির সমন্বয়ে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততায় গুইমারা উপজেলায় শান্তি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৮ নভেম্বর গুইমারা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে খঠগঋ কমিটির সাধারণ সম্পাদক সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউএনডিপির খাগড়াছড়ি জেলার ম্যানাজার প্রিয়তর চাকমা। 

ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানপাড়া বৌদ্ধ মিশনের বিহার অধ্যক্ষ ভদন্ত সংঘরন্ত মহাথের, ডাক্তারটিলা হরি মন্দিরের পুরোহিত কাজল চক্রবতী, বাইল্যাছড়ি ধনজয় পাড়া ভিলারচার্যের রিটনজয় ত্রিপুরা, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী ওসমান গনি, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন,সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

এসময় উপস্থিত ছিলেন,ইউএনডিপি'র গুইমারা উপজেলা ফ্যাসিলিটেটর অংক্যছেন মারমা,ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝ র্না ত্রিপুরা, গুইমারা খঠগঋ গুইমারা উপজেলা কমিটির সভাপতি সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী সহ সদস্যবৃন্দ।

বক্তৃতারা তাদের বক্তব্যে বলেন,যার যার ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজ ও রাষ্ট্রে নিশ্চিত শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। গুইমারা উপজেলা শান্তি সম্প্রিতির অনন্য উদাহরণ বলেও দাবী করেন বক্তারা। এ ধরনের র্যালী ও আলোচনা সভা আয়োজন করায় ইউএনডিপিকে ধন্যবাদ জানান।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ