ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় ইউপি সচিব নুরুল আলমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৯-১১-২০২৩ দুপুর ১২:৩০
কুতুবদিয়ায় দক্ষিণ ধুরুং ইউপি সচিব নুরুল আলমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত ২১ সেপ্টেম্বর থেকে পরিষদের চেয়ারম্যানকে অবহিত না করে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি। এব্যাপারে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ।
 
অভিযোগে জানা যায়, ইউপি সচিব নুরুল আলম যোগদানের পর থেকেই নানা অনিয়ম দুর্নীতে জড়িয়ে পরেন। নিয়মিত অফিস না করায় পরিষদের বিভিন্ন প্রশাসনিক কার্যাবলী সম্পাদনে বিঘ্ন ঘটে। নানা জটিলতা তৈরি হয়। ১১/১২ টার দিকে এসে ২টার মধ্যে অফিস ত্যাগ করে চলে যান। এই সময়ে কম্পিউটার দোকান থেকে অপারেটর এনে কাজ চালান। সেবাপ্রাপ্তির সাথে দুরব্যবহারসহ গালিগালাজ করেন এবং অতিরিক্ত ফি আদায় করেন। হোল্ডিং টেক্স ও ট্রেড লাইসেন্সের আদায়কৃত অর্থ একাউন্টে জমা না দিয়ে ধুরুং বাজার আরাফাতের কাছে রাখেন। জন্ম ও মৃত্যু সনদের অতি গোপন পাসওয়ার্ড ধুরুং,পেকুয়া,চকরিয়ার বিভিন্ন কম্পিউটার দোকানে রাখেন। এমন হাজারো অভিযোগ রয়েছে ইউপি সচিব নুরুল আলমের বিরুদ্ধে। 
 
অভিযোগের বিষয়ে ইউপি সচিব নুরুল আলমে সাথে কথা বলতে তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি। একটি নাম্বারে রিং হলেও তিনি রিসিভ করেননি।  এ ব্যাপারে দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, ইউপি সচিব নুরুল আলম নিয়মিত অফিসে আসেন না। ফলে গ্রাম আদালত পরিচালনাসহ নানা জনগুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সেবাপ্রার্থীরা সেবা না পেয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।  এর আগেও তিনি সঠিক সময়ে অফিস করতেন না। ইচ্ছেমতো সপ্তাহে দুদিন অফিস করতেন। তাঁকে বহুবার সঠিক সময়ে নিয়মিত অফিস করার জন্য অনুরোধ করেছি। কিন্তু তিনি আমার কোন কথাই শুনেন না। সেবা প্রার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। পরিষদের চৌকিদারদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গত ২১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত কোন খবর নেই। এমন আরও অসংখ্য অভিযোগের কারণে আমি বাধ্য হয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর  লিখিত অভিযোগ দিয়েছি। 
 
এদিকে চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে গত ১ নভেম্বর  ও ১৪ নভেম্বর দক্ষিণ ধুরুং ইউপি সচিব নুরুল আলমের অনিয়ম ও কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ