ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে ঔষুধ চোর ও ক্রেতার জরিমান


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২৩ দুপুর ১:৮

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে সাহা ফার্মাসির অভিজিৎ সরদার (২০) নামের এক কর্মচারী মালিকের অজান্তে দোকান থেকে দামী ঔষুধ চুরি করে পাশের সংগীতা ফার্মিসির মালিক সুশান্ত ভনজোর নিকট বিক্রয় করতেন। সাহা ফার্মাসীর মালিক মানুষ কুমার সাহা বাবন জানান, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের শীবপুর গ্রামের ভীম সরদারের ছেলে অভিজিৎ সরদার কর্মচারী বেতন হিসাবে আমার দোকান শেষে রাতে আমার বাসায় রাতে থাকতেন। এই সুযোগে দোকানের ঔষুধ চুরি করে আমার খাটের নিচে রেখে পরে বিক্রয় করতেন। আমার স্ত্রী খাটের নিচে ঔষুধ দেখে আমাকে জানালে আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি ঔষুধ চুরির ঘটনা স্বীকার করে বলে যে আমি ঔষুধ চুরি করে সংগীতা ফার্মাসির মালিকের নিকট বিক্রয় করতাম। এই ঘটনার বিষয়ে আমি ঔষুধ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট বিচার চাইলে গত ১৬ নভেম্বর সন্ধ্যায় জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে শালিশী বৈঠকের মাধ্যমে বিক্রেতা অভিজিৎ সরদাকে ১৫হাজার টাকা ও ক্রেতা সুশান্ত ভনজো কে ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির জামালপুর বাজার শাখার সভাপতি কুদরত-ই-রহমান মহব্বত গতকাল রবিবার সকালে জানান, ঔষুধ চুরি ঘটনায় সাহা ফার্মাসীর কর্মচারী অভিজিৎ সরদার কে ১৫ হাজার ও ঔষুধ ক্রেতা সুশান্ত ভনজোকে ৩০হাজার টাকা জরিমানা আদায়সহ ৭ দিন দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাতি মজিবর রহমান বিশ্বাস, সমিতির সাধারণ সম্পাদ অসিম দাসসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত