ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে আমন ধানের ব্যাপক ক্ষতি
ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে পটুয়াখালীতে ঘরবাড়ি-গাছপালার তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, আমন খেতের ধানে ব্যাপক ক্ষতি হয়েছে বলেন এই অঞ্চলের কৃষকেরা জানিয়েছন। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করেনি কৃষি অধিদপ্তর।
গলাচিপা উপজেলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রান্ত কৃষক রাজা মিয়া,এরশাদ৷ ও পলাশ বলেন, ‘ধানে ফুল এসেছে এই সময়ে অতিবৃষ্টি ও বাতাসের কারণে ধানের চিটা ঝরে যাবে। ধান যখন ঘরে তোলা হবে তখন ধানের বদলে চিটা বেশি পাওয়া যাবে। বর্তমানে বেশি ঝড়-বৃষ্টি হওয়ায় ধান পানিতে ডুবে আছে। এতে কৃষি জমির ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এবিষয় উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার বলেন,৩৬হাজার ৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে,তবে ঘূর্ণিঝড় মিছিলির কারণে ৫হাজার ৬০০হেক্টর জমির ফসলের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে,তার মধ্যে রয়েছে, ভুট্টা,খেশারি,সরিষা শাকসবজি তরমুজ ইত্যাদি।
পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘জেলায় এখন মাঠে ১ লাখ ৯১ হাজার ১১৯ হেক্টর জমিতে আমন ধান আছে। এরমধ্যে পাঁচ ভাগ ধান পেকেছে, যা কৃষক কাটা শুরু করেছে। ২০ ভাগ ধান আধা পাকা। এ ছাড়া ৭৫ ভাগ ধানের শিষে ফুল আছে, ঝড়-বৃষ্টিতে এসব শিষে চিটা হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম বলেন, ‘এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, বেশ কিছু গাছপালার ক্ষতি হয়েছে। এ ছাড়া আমনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied