ঘূর্ণিঝড় মিধিলী, ভেঙ্গে গেছে পোল্ট্রি খামারীর স্বপ্ন, লোকশান হয়েছে ২০ লাখ টাকার
ঘূর্ণিঝড় মিধিলি'র আঘাতে নোয়াখালীর উপক‚লীয় অঞ্চলের ২১২টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধস্ত, আংশিক বিধস্ত হয়েছে ৯১৩টি ঘরবাড়ি। এর মধ্যে মিধিলির আঘাতে ভেঙ্গে গেছে এক পোল্ট্রি খামারীর স্বপ্ন। পথে বসার অবস্থা হয়েছে ওই খামারীর।
সরজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার বিকালে ঘূর্ণিঝড় মিধিলি'র আঘাতে জেলার কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব নবগ্রামের আজাদ সর্দারের দোকান সংলগ্ন হাজী নুর নবী সর্দারের খামারে ৩হাজার পোল্ট্রি মুরগী সহ বিশাল একটি ঘর পানিতে পড়ে গিয়ে মুহুর্তেই ডুবে যায় তার স্বপ্ন।
খামারের মালিক হাজী মো: নুর নবী সর্দার জানান, তার খামারে বাজার জাত করার জন্য রেডি করেছেন ৩হাজার পোল্ট্রি মোরগ। দুদিন পরেই সব মোরগ পাইকারের হাতে হস্তান্তর করা কথা থাকলেও ঘূর্ণিঝড় মিধিলি'র আঘাতে তার নিজের চোখের সামনেই মুহুর্তেই ধুমড়ে মুছড়ে পড়ে গিয়ে সব গুলো মোরগ পানিতে ডুবে যায়। এতে করে তার ২০ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। এমতবস্থায় সরকারের কাছে সহযোগিতা কামনা করে পনরায় তাকে ব্যবসা করার জোর দাবি জানান ওই খামারী হাজী মো: নুর নবী সর্দার।
এ বিষয়ে কথা বললে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: আমির হোসেন জানান, ঘূর্ণিঝড় মিধিলি'র আঘাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি পোল্ট্রি খামারী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সব ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলায় জমা দিয়েছি এবং অনুরোধ করছি জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত খামারীদের পাশে দাড়াতে।
ঘূর্ণিঝড় মিধিলি'র আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, ইউনিয়ন বিত্তিক ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে জেলায় পাঠানো হচ্ছে। সব মিলিয়ে জেলা থেকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আর বরাদ্ধা আসলে সকল ক্ষতিগ্রস্তরা তা পাবে।
এমএসএম / এমএসএম
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার