ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চাঁদপুর পর্যটনের বড় সম্ভাবনা রয়েছে: দীপু মনি


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২৩ বিকাল ৫:৩৭

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি বলেছেন,চাঁদপুর পর্যটনের বড় সম্ভাবনা রয়েছে।
এছাড়াও পর্যটনের যে পরিকল্পনা ও সম্ভাবনা রয়েছে, তার একটি বড় অংশ হচ্ছে আধুনিক নৌ বন্দর। নদীর পথে ভ্রমণ অনেক আরামদায়ক, এ জেলায় সকালে গিয়ে রাতে ফিরে আসতে পারবেন দেশে এমন জায়গা অনেক কম। অন্যান্য স্থানে যেতে হলে সময় নিয়ে যেতে হয়। চাঁদপুরে দিনে ঢাকা থেকে সরাসরি এসে ভ্রমণ শেষে রাতে ফিরে যাওয়া যায়। এছাড়া নদী পথের যাত্রা অনেক নিরাপদ ও আরাম দায়ক। এ জন্য এই চাঁদপুরকে আমরা যত ভাল করতে পারি, সে উদ্যোগ রয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদপুর শহরের সড়কগুলো প্রশস্ত করণের জন্য ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। যদিও আমাদের ঘনবসতিপূর্ণ এলাকায় পুরাতন সড়ক খুবই সরু। বর্তমানে সাধারণ মানুষের সক্ষমতা বেড়েছে। সড়কগুলো গাড়ী বেশি চলে। যে কারণে সড়ক প্রশস্তকরণে সকলের সহযোগিতা লাগবে।

দীপু মনি বলেন, বাংলাদেশে শতভাগ বিদুৎ, অনেকেই তা বিশ্বাস করতে পারেনি। বর্তমান সরকারের আমলেই এধরণের উন্নয়ন সম্ভব। উন্নয়ন চলছে উন্নয়ন হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এছাড়াও তিনি জেলার উন্নয়ন কার্যক্রমের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। অতিরিক্ত জেলা (সার্বিক) বশির আহমেদ এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডাঃ মো. শাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কেএম মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমূখ।

এ সময় সভায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ