ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নেত্রকোনা-৫ আসনে নৌকার মনোনয়নপত্র সংগ্রহ করলেন আহমদ হোসেন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১১-২০২৩ বিকাল ৫:৩৯
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের টানা পাঁচ বারের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা পূর্বধলার কৃতি সন্তান জননেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। রবিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।  
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ ডন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আহনাফ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।
আহমদ হোসেন বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে এক অন্যন্য সাধারণ নেতা, যার রয়েছে দীর্ঘ বর্ণাঢ্য অতীত রাজনৈতিক ইতিহাস। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি পর্যায়ক্রমে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, স্যার এ এফ রহমান হলের (ঢাকা বিশ্ববিদ্যালয়) সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের তিন বারের সহ-সম্পাদক এবং বর্তমানে টানা পঞ্চমবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাবেক ছাত্রনেতা জননেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা