রূপগঞ্জে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে হাফিজুর রহমান নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব ১। গত শনিবার (১৮ নবেম্বর) রাতে উপজেলার পূর্বাচল উপশহরের সুলপিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার প্রতারক হাফিজুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পশ্চিম পুরন্দপুর এলাকার আব্দুল হকের ছেলে। বর্তমানে পূর্বাচল বাঘবের এলাকার জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসায় থাকতেন।
ভুক্তভুগী বাচ্চু মিয়া জানান, তিনি পূর্বাচল উপশহর হেলিপেড এলাকায় চা দোকানের ব্যবসা করে জিবিকা নির্বাহ করে আসছেন। বেশ কিছুদিন যাবত প্রতারক হাফিজুর রহমান এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তার দোকানে এসে চা খেয়ে সময় কাটাতেন। গত ৮ অক্টোবর হাফিজুর রহমান তার দোকানে এসে জানান তার ছোট ছেলে রিফাতের নামে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের ডিবিতে মামলা হয়েছে। পরে ওই প্রতারক তাকে জানান ২৫ হাজার টাকা দিলে তার ছেলের নাম কাটিয়ে দেয়া যাবে। পরে তিনি ওই প্রতারককে ১৫ হাজার টাকা দেন। টাকা নেওয়ার পর থেকে তাকে আর দোকানের আশেপাশে দেখা যায়নি। পরে তিনি নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের ডিবির অফিসে যোগাযোগ করলে জানতে পারেন তার ছেলের নামে কোন মামলা হয়নি। এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তদন্ত জুবায়ের হোসেন বলেন, বাচ্চু মিয়া নামের একজন ভুক্তভোগী একটি মামলা করেন এরপর থেকে তাকে গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত ছিল। গত ১৮ নবেম্বর নুর হোসেন নামের আরেক ব্যক্তিকে ঢাকা ডিবি পুলিশ অফিসে মামলা হয়েছে বলে জানান। ঢাকা ডিবি'র ডিআইজি ইমাম হোসেনের কাছে হাজিরা দিতে হবে। না হয় ঢাকা ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে ক্রস ফায়ার দিবে বলে ভয় দেখান। পরে প্রতারক হাফিজুর রহমান নুর হোসেনকে ওই মামলা থেকে নাম কেটে দিবে বলে ৭০ হাজার টাকা দাবী করে। রাতের ভিতর টাকা ব্যবস্থা করার কথা বলে চলে যায়। পরে রাতে দাবিকৃত ৭০ হাজার টাকা নিতে ফের নুর হোসেনের বাসায় আসেন। নুর হোসেন র্যাবকে জানালে ঘটনাস্থল থেকেই ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied