আত্রাইয়ে এক কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার
নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার খোর্দ্দ বোয়ালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওমর ফারুক ওরফে শাহাবদ্দিন ওরফে শাবু (৩১) উপজেলার খোর্দ্দ বোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং অপরজন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার হালতি গ্রামের আবুল কাশেমের ছেলে ওয়াজেদ আলী ওরফে ফলেন (৫০)। রাতেই তাদের বিরুদ্ধে মামলা রুজু করে রোববার আদালতে সোর্পদ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,শনিবার রাত অনুমান সোয়া আটটায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাদক বিক্রির জন্য দুইজন গাঁজা নিয়ে আসছে। এমন সংবাদে খোর্দ্দ বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামে একটি বাগানের পার্শ্ব থেকে ফলেন ও শাবু কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের নিকট থেকে মোট এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রোববার আদালতে সোর্পদ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied