ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নড়াইল বাসির প্রত্যাশা পূরণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাংবাদিক নেতা লায়ন নুর ইসলাম


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১১-২০২৩ রাত ১০:২৯

নড়াইল ২ লোহাগড়া আসনের ভোটারদের প্রত্যাশা পূরণে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান জননেতা লায়ন নুরুল ইসলাম।

১৯শে নভেম্বর রবিবার সকাল ১০ ঘটিকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় তিনি বলেন আগামী প্রজন্মের জন্য স্বপ্নের শহর নড়াইল লোহাগড়া কে সন্ত্রাস, মাদক, অপরাধমুক্ত রাখতে হলে নড়াইল লোহাগড়া বাসি জনগণকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করে অশান্তি বার্তা এনে দেয় তাদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে।

রাজনীতির ঊর্ধ্বে থেকে সন্ত্রাস ও মাদককে উপরে ফেলে নড়াইল বাসির কল্যাণে যারা এগিয়ে আসবে তাদেরকে নড়াইল লোহাগড়াবাসী সম্মান ও শ্রদ্ধা জানাবে।তিনি আরো বলেন আমি মিডিয়া কোঠায় মনোনয়ন গ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি মনে করেন তা হলে আমি নৌকা নিয়ে নির্বাচন করব ইনশাল্লাহ।

তিনি সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আরো বলেন আমি নির্বাচিত হলে সাংবাদিকদের অধিকার নিয়ে সংসদে দাঁড়িয়ে কথা বলব সেই সাথে নিজ আসনে নেত্রীর উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে অব্যাহত রাখবো।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী সিনিয়র সহ-সভাপতি এড: সৈয়দ মোঃ আলী, জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ঢাকা মহানগর দক্ষিণ সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ নেতা নোয়াগ্রাম ইউনিয়ন শাখার দিনু মোল্লা, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা ও স্বাধীন সংবাদের প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খো মাসুদুর রহমান দিপু, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ মনির হোসেন, যগ্ন মহাসচিব লায়ন এবিএম সোবাহান হাওলাদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহম্মেদ খোকন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আজাদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আজিম উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা আক্তার মাহমুদা ইভা প্রমুখ।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা