নোয়াখালীতে সিএনজি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, সিএনজি চালক নিহত, আহত-৩
নোয়াখালীর সুবর্ণচরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ সময় তিন সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়।
নিহত সিএনজি চালকের নাম মো. সবুজ (৫২)। সে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের সিরাজ মোল্লার ছেলে। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ডারকা গ্রামের মো. রাজিব (৪০) হাতিয়ার বরদেওয়াল গ্রামের আবুল কাশেম (৪৫) রাঙ্গামাটি জেলার অনিক দাস (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে সদর উপজেলার সোনাপুরের দিকে যাচ্ছিলো। যাত্রা পথে সিএনজিটি চরজব্বর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি রাস্তার পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজির চালকসহ জন তিন যাত্রী গুরুত্বর আহত হয়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মিরা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ৯টার দিকে সিএনজি চালক সুবজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম সিএনজি চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর ওই চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার