ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বটিয়াঘাটায় ১ পুলিশ সদস্য সহ ৬জন ধর্ষন মামলার আসামী গ্রেফতার


গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা photo গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা
প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ১২:১৪

বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী এলাকার জনৈক এক মহিলা দর্জি (২২)কে কনসার্টে নিয়ে যাওয়ার কথা বলে পরিকল্পিতভাবে গনধর্ষন মামলায় অভিযুক্ত ৬ আসামীকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব ও থানা পুলিশ। বিভিন্ন সময়ে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব ও থানা পুলিশ। আটককৃত আসামীরা হলো উপজেলার টালিয়ামারা এলাকার খোকন শেখের পুত্র রুবেল শেখ(৩০), কল্যাণশ্রী এলাকার আমের আলী গোলদারের পুত্র নাজমুল গোলদার(৩০), রায়পুর এলাকার মোহাম্মদ হালিম সরদারের পুত্র জুয়েল সরদার(২৭) ও গফুর শেখের পুত্র রাসেল শেখ(২৮), ভগবতীপুর এলাকার হরিদাস সরকারের পুত্র মৃত্যুঞ্জয় সরকার(২৬) ও বারোআড়িয়া পুলিশ সদস্য আশিক। মামলার বিবরণ র‌্যাব ও পুলিশ সূত্রে প্রকাশ, ভিকটিম জনৈক মহিলা দর্জির কাজ করে পরিবাররে সাথে বসবাস করে আসছিলো। গত ১ বছর পূর্বে গণর্ধষণ মামলার মূল হোতা নাজমুল গোলদারের সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে নাজমুল তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রথম দিকে রাজি না হলেও পরর্বতীতে তাদরে মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্র ধরে গত ২৩ অক্টোবর ভিকটিমকে কনর্সাট এ নিয়ে যাওয়ার কথা বলে রাতেই নাজমুল গোলদার পূর্ব পরিকল্পনা অনুযায়ী কৌশলে ভগবতীপুর কেঁছোরাবাদ স্লুুইচ গেটের পাশে তার নিজের ঘেরের পাশে ভদ্রা নদীর চরে নিয়ে অন্যান্য সহযোগীদের নিয়ে গনধর্ষন করে। বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের হলে র‌্যাব-৬ সদর কোম্পানীর এর একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তরি সহায়তায় নোয়াখালী চরজব্বার এলাকা থেকে গনর্ধষণরে মূলহোতা নাজমুল গোলদার(৩০), ও সহযোগী রাসেল শেখ(২৮) কে খুলনার ডুমুরয়িা এলাকা হতে গ্রেফতার করে। অপর আসামী মৃত্যুঞ্জয় সরকার, পিতা- হরিদাস সরকারকে বরিশাল নতুন বাজার এলাকা হতে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গনর্ধষণরে সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানায়। এ ব্যাপারে থানার ওসি মোঃ শওকত কবির জানান, মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে। দোষীদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ