স্বচ্ছতার মডেল আশুলিয়া ইউনিয়ন পরিষদ দায়িত্বশীল নেতৃত্বে রাজস্ব বৃদ্ধি, সেবায় জনআস্থা
আশুলিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার যে ধারা তৈরি হয়েছে, তাতে নতুন আস্থা ফিরে পেয়েছেন এলাকাবাসী। উন্নয়ন, প্রশাসন ও সামাজিক সেবায় গতিশীলতা এনে প্রতিষ্ঠানটিকে একটি গ্রহণযোগ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানে রূপ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর সাভার উপজেলার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আজরা জাবীন পরিষদের প্রধান দায়িত্ব পান। তার নেতৃত্বেই প্রশাসন ও আর্থিক কার্যক্রমে নতুন করে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে। সচিব মতিউল আলম নিয়মিত অফিসে উপস্থিত থেকে সেই কার্যক্রমকে পরিপূর্ণতা দিচ্ছেন।
জনসেবার মধ্যে রয়েছে—রাস্তা-সেতু নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণীসম্পদ, পরিবার পরিকল্পনা, স্যানিটেশন, বাজার রক্ষণাবেক্ষণসহ নানা খাতের কাজ। পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান, অভিযোগ নিষ্পত্তি, গ্রাম পুলিশের মাধ্যমে নিরাপত্তা এবং সালিশি বৈঠকের মাধ্যমে সামাজিক বিচার কার্যক্রম চালানো হচ্ছে নিয়মিত।
আজরা জাবীন বলেন, “ইউনিয়ন পরিষদে বিগত দুই অর্থ বছরের তুলনায় এ বছর ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এটি সম্ভব হয়েছে ‘ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল ২০১৩’ অনুসারে স্বচ্ছতার সাথে কর আদায় করার ফলে। সুতরাং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচারের অবকাশ নেই। এই আইন প্রয়োগের ক্ষেত্রেও আমরা কারখানা মালিকদের ইতিবাচক সহযোগিতা পাচ্ছি।”
তিনি আরও জানান, স্বচ্ছ কর ব্যবস্থার কারণে শুধু রাজস্বই বাড়েনি, বরং জনগণের আস্থাও বেড়েছে।
অপরদিকে সচিব মতিউল আলম বলেন, “আমরা চেষ্টা করছি জনসাধারণকে সর্বোচ্চ সেবা দেওয়ার। কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্দিষ্ট নিয়মে প্রতিটি সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
দ্রুত সেবা, স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতার কারণে আশুলিয়া ইউনিয়ন পরিষদ এখন অন্যদের জন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ