ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

রায়পুরে অবৈধ ভাবে রায়পুরে অবৈধ ভাবে মাটি কাটায় অর্থদন্ড


রায়পুরা প্রতিনিধি photo রায়পুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১-১২-২০২৫ বিকাল ৫:২৭

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
‎‎রোববার (২১ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাটের দক্ষিণে মোল্লাকান্দির পশ্চিমে নদীর পাড় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
‎মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে রায়পুর থানা পুলিশ, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
‎উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও নদীভাঙনের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Aminur / Aminur

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান