দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে হত্যা ও মৃতদেহকে আগুনে পোড়ানোর অভিযোগে ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বিকেল ৪ টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ হিন্দু মহাজোট ও সচেতন সনাতনী সমাজ আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ হিন্দু মহাজোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিপেশ চন্দ্র সরকার।
বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক ডাঃ এন সি পাল,হতভাগা দীপু চন্দ্র দাসের প্রতিবেশী লিমন দেবনাথসহ হিন্দু মহাজোট ও সচেতন সনাতনী সমাজের নেতৃবৃন্দ।
বক্তাগন দীপুকে নির্মম ও পৈশাচিক মধ্যযুগীয় বর্বরোচিত কায়দায় নির্মমভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন।ক্ষোভ প্রকাশ করে বলেন বিচারহীনতাই বাংলাদেশকে হিন্দু শূন্য করছে, তারা আরও বলেন সহিংসতা নয় সহাবস্থান চাই ও শান্তি পূর্ণ বাংলাদেশ চাই।
হতভাগা দীপুর প্রতিবেশী তার বক্তব্যে বলেন দীপু একজন দরিদ্র পরিবারের সন্তান,সেই একমাত্র কর্মক্ষম ছিল, দীপুর অবুঝ শিশু, স্ত্রী ও পরিবারের লোকজনকে দেখার আর কেউ নেই। তার পরিবারে চলছে আহাজারি।
Aminur / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত