ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন-এর পক্ষে
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) থানা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় টীম প্রধান মো. জামির হোসেন, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাব উদ্দিন সাগর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আলী আকবর আলী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম সরকার ও রফিকুল ইসলাম খান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রত্যাশা ও সমর্থনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তারা আশা প্রকাশ করেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করে যাবে।
Aminur / Aminur
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার