জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উদ্যোগে রোববার সকালে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ (এস), এএফডব্লিউসি, পিএসসি, বিএন ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
কলেজের অধ্যক্ষ ক্যাডেটদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারী সকল ক্যাডেটকে উৎসাহ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো: সাইফুল আলম, এ্যাডজুটেন্ট মেজর মাহাজেবিন খান, মেডিক্যাল অফিসার মেজর নাজমিন আক্তার মৌ। ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় কলেজের চারটি হাউসের ক্যাডেটরা মোট ২৫টি ইভেন্টে অংশগ্রহণ করছে। এছাড়াও কর্মকর্তা, অনুষদ সদস্য, কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য বিভিন্ন ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়েছে।
এই প্রতিযোগিতার মাধ্যমে ক্যাডেটদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মানসিকতা আরও দৃঢ় হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
আগামী ২৪ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, বগুড়া সেনানিবাস, বগুড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
Aminur / Aminur
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’