রাবিতে মৎস্য শিক্ষায় উদ্ভাবন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্বব্যাংক-ইউজিসি বাংলাদেশের অর্থায়নে পরিচালিত হায়ার এডুকেশন এক্সিলারেশন এ- ট্রান্সফর্মেশন
(HEAT-ATF-হিট-এটিএফ) উপ-প্রকল্পের "সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক সুবিধা দিয়ে ভবিষ্যৎ কর্ণধারদের জন্য মৎস্য শিক্ষায় উদ্ভাবন" বিষয়ে সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাবি ফিশারিজ ডিপার্টমেন্টের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হিট এর প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান, রাবির আই.কিউ.এ.সি পরিচালক
প্রফেসর ড. মো: আবু রেজা এবং ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস অনুষদের ডীন প্রফেসর ড. কে. এম. মোজাফ্ফর হোসেন। টেকনিক্যাল সেশনে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রফেসর ড. মুহাম্মদ আফজাল হুসাইন ও প্রফেসর ড. এম. মনজুরুল আলম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রফেসর ও হিট প্রকল্পের উপ প্রকল্প পরিচালক
ড. মোহা. আখতার হোসেন।
মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন মৎস্য উদ্যোগতা ড. অক্ষয় কুমার সরকার। রাবি ফিশারিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এবিএম মহসিন'র সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড.শামস মুহা. গালিব'র সঞ্চালনায় এ কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের একাডেমিক ও নন-একাডেমিক স্টাফ, গবেষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও প্রাইভেট সেক্টরের ব্যক্তিরা, মৎস্যচাষী, ফিশারীজ বিভাগের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই প্রকল্প থেকে একটি বিশ্বমানের মিউজিয়াম, বাংলাদেশের প্রথম ফিমেল মাল্টিপারপাস সেন্টার ও সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লেকচার থিয়েটার গড়ে তোলা হবে।
Aminur / Aminur
বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ১
মান্দার ৮ কিলোমিটার সড়ক,আমলাতান্ত্রিক জটিলতায় দুর্ভোগে পথচারীরা
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু