যদি সংস্কার করতে না পারেন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেনঃ সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন,জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। বাংলাদেশের মানুষ একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চায়। মানুষ আশা করে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। আপনারা যদি কাঙ্খিত সংস্কার করতে ব্যর্থ হন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন?
তিনি আজ সকালে ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোট কেন্দ্র প্রতিনিধিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আসন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও অঞ্চল সহকারী পরিচালক মাহাবুবুল আলমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যক্ষ আশরাফুল হক, উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমীর আজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত থানা আমীর হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আবু বকর সিদ্দিক, দক্ষিণ খান উত্তর থানা আমীর মোস্তাকিম আলম প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াত কর্মীদের ভূমিকা পালন করতে হবে। ঘরে ঘরে ইসলামের সু-মহান আদর্শের দাওয়াত দিতে হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ