ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৫ সকাল ৭:১৯

লক্ষ্মীপুর জেলার সদর থানার ৩নং দালাল বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড খন্দকারপুর গ্রামের বাসিন্দা প্রবাসী হাজী নুরু মিয়ার বাড়ি দখলের অভিযোগ উঠেছে ৩নং দালাল বাজার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী আক্তারের বিরুদ্ধে। প্রবাসী হাজী নুরু মিয়া সৌদি আরব শাখার বিএনপি’র সাবেক কোষাধক্ষ্য। দীর্ঘদিন যাবত তাদের বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল । এই নিয়ে ৩নং দালাল বাজার ইউনিয়ন চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসী নুরু মিয়ার স্ত্রী মমতাজ বেগম। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং ৬নং ওয়ার্ড ইউপি মেম্বার বেলাল,২ নং ওয়ার্ড ইউপি মেম্বার হারুন চৌধুরী ও স্থানীয় সার্ভে-আমিন মোঃ ফারুক এর সমন্বয়ে স্থানীয় ভাবে সালিশের ব্যবস্থা করা হয় ।উক্ত সালিশে উভয় পক্ষের কাগজ পত্র পর্যালোচনা করে আপস মীমাংসা করে দেন এবং উভয়পক্ষ তা মেনে নেন।

 তার একদিন পরেই কালুমিয়া বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর আদালতে ১৪৪/৪৫ ধারায় মামলা দায়ের করেন এবং বিজ্ঞ আদালত আগামি ৭ জানুয়ারি ২০২৬ মামলার শুনানির দিন ধার্য করেন। বিজ্ঞ আদালত নালিশি ভূমিতে কোন পক্ষ নির্মাণ কাজ করতে না পারে এজন্য লক্ষীপুর সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। উক্ত আদেশের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর সদর থানার এসআই ইয়াকুব আলী উভয়পক্ষকে নোটিশ প্রদান করেন।

 আদালতের আদেশ উপেক্ষা করে কালু মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী শিল্পী আক্তার রাতের আঁধারে ঘর নির্মাণ করে।উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে স্বীকার করলেও পরবর্তীতে প্রসঙ্গটি এড়িয়ে যান। 

এ বিষয়ে প্রবাসী হাজী নুরু মিয়া বলেন,আমি ঘর নির্মাণে বাধা দিতে গেলে বিবাদীরা আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং প্রাণনাশের হুমকি দেয় । উক্ত বিষয় নিয়ে লক্ষীপুর সদর থানায় আমি অভিযোগ দায়ের করি, উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে লক্ষীপুর থানার এস আই নুরুল করিম সরজমিনে এসে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ঘটনার বিষয়ে জানতে চাইলে এসআই নুরুল করিম বলেন, আমরা ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পাই এবং নালিশি জমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ না করতে নির্দেশ প্রদান করি ।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত