ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১২-২০২৫ রাত ১১:৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।  রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে থেকে তারেক রহমানের পক্ষে  মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এই সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।  অপরদিকে বেলা ৩ টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামাল  তালুকদার লালু।  এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল সহ আরো অনেকে। এ সময় বিএনপি নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারেক রহমানের  মনোনয়নপত্র সংগ্রহের পর বাদশা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া-৬ আসন থেকে ব্যাপক ভোটে নির্বাচিত করা হবে।  তিনি আরো বলেন জেলাবাসি তারেক রহমানকে ধানের শীষে ভোট প্রদানের জন্য ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন ভোটের দিন আগামী ১২ ফেব্রুয়ারির জন্য।
সট রেজাউল করিম বাদশা, সভাপতি বগুড়া জেলা বিএনপি।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত