মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলনকৃত বালু আদালতের নির্দেশে প্রতিস্থাপন করলো বন বিভাগ
চট্টগ্রাম বন আদালতের নির্দেশে মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলনকৃত ৫৫,৮০০ ঘনফুট বালু প্রতিস্থাপন করা হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জের দক্ষিণ অলিনগরে ঘটনাস্থলে বালু প্রতিস্থাপন করা হয়। চট্টগ্রাম বন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন এই আদেশ প্রদান করেন। ইউডিওআর কোর্ট ক্রমিক নং ১৫৬/২০২৫ , ইউডিওআর নং -৩ কেবিএস অব ২০২৫/২০২৬ আলোকে গত ৬ আগষ্ট বালু প্রতিস্থাপনের আদেশ প্রদান করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো মেশিন ও বেশ কিছু পাইপ ভাঙচুর করা হয়।
বালু প্রতিস্থাপন অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বনসংরক্ষক হারুনুর রশিদ, করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমান, করেরহাট বনবিটের স্টেশন কর্মকর্তা আলাল উদ্দিন সহ করেরহাট রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকর্তা ও জোরারগঞ্জ থানা পুলিশ।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) হারুনুর রশিদ বলেন, অবৈধভাবে পাহাড় কেটে ও ছড়া থেকে উত্তোলনকৃত বালু আদালতের নির্দেশে ঘটনাস্থলে প্রতিস্থাপন করি। আমরা সব সময় এই অবৈধ পাহাড়খেকো ও বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি । আমাদের লোকবল সংকটের কারণে অনেক সময় এই অবৈধ পাহাড়খেকোরা সুযোগ পেয়ে যায়। আমরা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি। ইতিপূর্বে আমাদের করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমান তার দায়িত্ব পালন করতে গিয়ে ঘাতকদের ট্রাকের আগাতে আহত হয়।
Aminur / Aminur
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন