সাটুরিয়ায় কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেনা-ওসি নজরুল ইসলাম
কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সাটুরিয়া থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক ভূমিকা পালন করবে বলে জানান,সাটুরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। রোববার (২১ ডিসেম্বর) রাতে সাটুরিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণ ও সাংবাদিক সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যেকোনো সময় তথ্য দিন- গোপনে, ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা মেসেজে। আমি চাই সাটুরিয়া থানা হোক মাদকমুক্ত ও অপরাধমুক্ত থানা। সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে বস্তুনিষ্ঠ তথ্য, সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।
সভায় সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা খান, প্রেসক্লাবের সদস্য ইঞ্জিঃ লুৎফর রহমান, কাওছার আহমেদ, থানার তদন্ত ওসি আসাদুজ্জামান প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মামুন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক মাহবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক মোঃ হৃদয় মাহমুদ রানা, প্রেসক্লাবের সদস্য মোঃ হোসেন জয়, সাবেক সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম খোকন, সাবেক কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সদস্য আব্দুস সালাম শফিক ও মোতালেব হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার