ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১২-২০২৫ দুপুর ১:২২

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন। এ সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয় জামায়াত নেতা রবিউল আলম বলেন, আমরা সকল ব্যানার-ফেস্টুন অপসারণ করেছি। কিন্তু ভুলক্রমে ও আমাদের অজান্তেই একটি ফেস্টুন অপসারণ করা হয়নি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। 
এ বিষয়ে এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান,  নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার ও ফেস্টুন অপসারণ না করায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ