আলুর দাম সংকটে জয়পুরহাটের কৃষকরা
বাম্পার ফলন হলেও জয়পুরহাটে আলুর বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরকারের নির্ধারিত ২২ টাকা কেজি দরে হিমাগারের গেট থেকে আলু বিক্রির নিয়ম কার্যত স্থবির করে দিয়েছে লেনদেন। ফলে উৎপাদন ব্যয় ঘাড়ে চাপিয়ে কৃষকেরা পড়েছেন চরম বিপাকে।বর্তমানে খোলা বাজারে আলুর দর ১২ থেকে ১৫ টাকা। হিমাগারে ২২ টাকা দরে আলু কিনতে তারা সম্পূর্ণ অনাগ্রহী। এতে কৃষকেরা বাধ্য হয়ে আলু বিক্রি থেকে বিরত রয়েছেন। সাম্প্রতিক ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে মুন্নী চৌধুরী হিমাগারে দেখা যায় এমন চিত্র।
নির্ধারিত দাম না পেয়ে ক্ষুব্ধ কৃষক ইসমাইল হোসেন বলেন, আমরা তো ভেবেছিলাম আলুর ভালো দাম পাবো। কিন্তু বাজারে ১২-১৩ টাকার বেশি কেউ দিচ্ছে না। সরকারের নিয়মে ২২ টাকায় বিক্রি করতে না পারলে আমাদের অবস্থা খারাপ হবে।
ঋণগ্রস্ত কৃষক ফরিদ উদ্দিন জানান, চাষের খরচই উঠছে না। সরকার যদি সরাসরি আলু না কেনে তাহলে আমরা পথে বসবো।
অন্যদিকে আলু ব্যবসায়ী সামিনুর ইসলাম বলেন, যখন বাজারে ১২ টাকায় আলু পাওয়া যাচ্ছে, তখন ২২ টাকায় হিমাগার থেকে কেনার কোনো মানেই হয় না। এতে আমাদেরও লোকসান হবে।
হিমাগার মালিকরা বলছেন, সরকারের সিদ্ধান্তের কারণে হিমাগারগুলোতে আলু পড়ে থাকছে।
এম ইশরাত হিমাগারের ব্যবস্থাপক রায়হান আলম জানান, কৃষক তুলছে না, ব্যবসায়ীরাও কিনছে না। সরকারের এই নীতিতে আমাদেরও বিপর্যয় নেমে এসেছে।
পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরে সাধারণত ৫০ ভাগ আলু হিমাগার থেকে বের হয়। এবার বের হয়েছে মাত্র ১০ ভাগ। ফলে বাজারে সরবরাহ ব্যাহত হলেও দামের কোনো ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাজারের বাস্তবতা বিবেচনা না করে কেবল গেটে দাম বেঁধে দেওয়া কৃষকদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা। তাদের পরামর্শ, সরকার সরাসরি কৃষকের কাছ থেকে আলু কেনার ব্যবস্থা না নিলে প্রান্তিক কৃষক আরও বড় সংকটে পড়বেন।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা