রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখায় রাত ৮টায় উড়তে দেখা গেছে জাতীয় পতাকা
মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হলেও ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় পতাকা উত্তোলনের বিধি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত রূপালী ব্যাংক শাখার সামনে বিজয় দিবসের দিন রাত আটটা পর্যন্ত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।
সরকারি বিধি অনুযায়ী জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত রাখার নিয়ম থাকলেও সূর্যাস্তের পর দীর্ঘ সময় ধরে পতাকা নামানো হয়নি। এতে সচেতন মহলের মধ্যে প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবসে জাতীয় পতাকা ব্যবহারে আরও সতর্ক হওয়া প্রয়োজন। দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা দরকার। এ বিষয়ে রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভবিষ্যতে জাতীয় পতাকা উত্তোলন ও সংরক্ষণে বিধিমালা যথাযথভাবে অনুসরণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা