ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাগুরায় রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ,


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ৩:১

মাগুরায় রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের উদ্দেশ্যে নির্মিত স্মৃতি স্তম্ভে জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ করেছে ছাত্র জনতা। আজ বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের সামনে রাজাকার স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়। নির্মাণ শেষে সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ করে প্রতিবাদ জানায়।
এ সময় উপস্থিত ছাত্ররা বলেন, ১৯৭১ সালে যারা দেশের বিরোধিতা করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মা-বোনের সম্ভ্রমহানি ঘটিয়েছে এবং নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করতে সহায়তা করেছে, তাদের প্রতি ঘৃণা জানাতেই এ কর্মসূচি। তারা বলেন, রাজাকারদের ভূমিকা জাতির ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। সেই ঘৃণাকে স্মরণ করতেই এই আয়োজন।
ছাত্রদের দাবি, মুক্তিযুদ্ধবিরোধী চক্র যেন আর কখনো নতুন করে দেশবিরোধী তৎপরতায় লিপ্ত হতে না পারে এবং ১৯৭১ সালের মতো গণহত্যা ও দমন-পীড়নের পুনরাবৃত্তি না ঘটে—সে বিষয়ে সবাইকে সজাগ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।  এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত