ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে মাটির মসজিদ মাদরাসার ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ৩:২৩

বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ড আমিরাঘোনা মাটির মসজিদ মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আজ মঙ্গলবার বিকেলে মসজিদ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার আমির ও জলদী বড় মাদ্রাসার সাবেক পরিচালক মাওলানা নুরুল হক সুজিশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ ইসহাক, শীলকূপ মাইজপাড়া জামে মসজিদের খতীব মাওলানা এরশাদ উল্লাহ, আবুল খায়ের ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা আনম আহমদ উল্লাহ, প্রবাসী মুহাম্মদ মনসুর আলম, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স বাঁশখালী শাখা ইনচার্জ নুরুল আলম, হেফাজতে ইসলামের দায়িত্বশীল মাওলানা নুরুল ইসলাম, নোমান চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ শোয়াইব, ওলামা দলের পৌরসভা সভাপতি মাওলানা হোসাইন উদ্দিন, শিল্পী আজগর হোসাইন ফাহিম, সাংবাদিক শাহ মুহাম্মদ শফিউল্লাহ, সাংবাদিক মোহাম্মদ এরশাদ, সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন, সাংবাদিক রফিউল করিম চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ আলী, আরিফুল ইসলাম তুহিন, সাংবাদিক জসিম উদ্দিন মাহমুদ তালুকদার, সাংবাদিক শরিফুল ইসলাম, মাওলানা আলমগীর ইসলামাবাদী, মাওলানা হাফেজ আবদুল মজিদ, মাওলানা হাফেজ আরফাতুল ইসলাম, মাওলানা হাফেজ আনছার উল্লাহ আবিদ, মাওলানা আবু হানিফ, হাফেজ আবদুল আজিজ প্রমুখ। আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসার পরিচালক শফকত হোসাইন চাটগামীর পরিচালনায় অনুষ্ঠানে মাটির মসজিদ মাদরাসা থেকে অংশ নিয়ে বাঁশখালী কওমী মাদ্রাসা সংস্থার বৃত্তি পরীক্ষায় ১০ম স্থান অধিকার করে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী জান্নাতুল মাওয়াকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
ইফতারের পূর্বে মুসলিম উম্মাহ'র শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল হক সুজিশ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির