বড়লেখায় মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০
মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে ছাত্রদল ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) ইফতারের পর বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল বিক্রির বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহত ছাত্রদল নেতাদের মধ্যে রয়েছেন তৌফিকুর রহমান ফাহিম, আতিকুর রহমান ও হোসাইন আহমদ। তারা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে নিষিদ্ধ ছাত্রলীগের আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- রিহান আহমদ, শুভ, সাম্য, রিয়াদ, যুবলীগের সাধারণ সম্পাদক কামাল এবং কলেজ ছাত্রলীগ নেতা ফরহাদ। তারা অন্যত্র চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ঘটনার পর ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হয়ে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের বাড়িতে একাধিকবার হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি মোটরসাইকেল কেনা-বেচাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি। তবে অভিযোগ প্রক্রিয়াধীন। অভিযোগ করা হলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার