ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বালাগঞ্জে নানা কর্মসূচিতে সাঙ্গ হলো বিজয় দিবস


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ২:১৪

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা শীর্ষক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয় থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত নানার কর্মসূচির মধ্যদিয়ে সমাপ্ত হয় বিজয় দিবস। সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা শীর্ষক আলোচনায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মেহেদী হাসান। সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও বালাগঞ্জ স্বাধীনতার ঘোষক আজিজুল কামাল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আ.জ.ম সালাহ উদ্দিন ও উপজেলা সমাজসেবা কর্তকর্তা জুয়েল আহমদ সহ প্রমুখ। এর আগে বীরমুুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, বালাগঞ্জ থানা, বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়, সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, স্কুল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন কর্তৃক বালাগঞ্জ কেন্দ্রীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিয়ে দিবসের ধারাবাহিক কর্মসূচি পালিত হয়। সম্মিলিত কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শনী ও খেলাধুলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। পরিশেষে উপজেলা প্রশাসন ও সাংবাদিক, সুশীল সমাজের মধ্যকার জমজমাট একটি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। উভয় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আরমান আলী ও গীতা পাঠ করেন সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী।

এমএসএম / এমএসএম

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’