ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় শান্তি শৃংখলা রক্ষা ও মাদক বিরোধী সচেতনতা সভা


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ১:৫৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাঠিগ্রামে মেধাসিড়ি বিদ্যালয় প্রাঙ্গনে কোটালীপাড়া যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদারের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
বর্ষিয়ান মুরুব্বি আনোয়ার হোসেন ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় দলমত নির্বিশেষে কাঠিগাঁও ও চিতশী গ্রামের শতাধিক মুরুব্বিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। 
আলোচনা সভায় কোটালীপাড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, পিঞ্জুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম শহিদ, পল্লী চিকিৎসক মনিরুজ্জামান শেখ, মতিউর রহমান মুকুল, আবুল বাশার হাওলাদার বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন। 
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক এখন আর শুধু ব্যক্তিগত ক্ষতির বিষয় নয়—এটি পুরো সমাজ, জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। একদিকে যেমন এটি পরিবারে অশান্তি তৈরি করছে, অন্যদিকে অপরাধের বিস্তারেও এর বড় ভূমিকা রয়েছে।
যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে হবে, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। যদি আমরা সকলে মিলে দায়িত্ব নিয়ে এগিয়ে আসি, তাহলে মাদকমুক্ত, নিরাপদ এবং শান্তিময় এলাকা গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র।
একইসাথে নির্দোষ ব্যক্তিরা যেন পুলিশি হয়রানিসহ কোন ধরনের হয়রানীর শিকার না হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত