টাঙ্গাইলে ধ"র্ষ"ণ মামলার বাদীর ঝুলন্ত ম'র'দে'হ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১
টাঙ্গাইল জেলা শহরের বোয়ালী এলাকা থেকে ধ"র্ষ"ণ মামলার বাদী এক কিশোরীর (১৭) ‘ঝু'ল'ন্ত’ লাশ পাওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম সৌরভ পাল। তিনি শহরের থানাপাড়া এলাকার শ্যামল পালের ছেলে। তিনি নি'হ'ত কিশোরীর বন্ধু ছিলেন।
শনিবার বিকেলে নিজ কক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝু'ল'ন্ত অবস্থায় ওই কিশোরীর লা"শ পাওয়া যায়। পরে সিআইডির ক্রাইম সিন দল রাতে লাশটি উদ্ধার করে।
রাতেই ওই কিশোরীর বড় বোন বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় আ"ত্ম"হ"ত্যা"র প্ররোচনার অভিযোগে মা'ম'লা করেন। মা'ম'লায় গ্রেপ্তার সৌরভ পাল ছাড়া নি'হ'ত কিশোরীর সহোদর ভাইকেও আসামি করা হয়েছে। নি'হ'ত কিশোরী টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে ধ"র্ষ"ণে"র মা'ম'লা করেছিলেন। গোলাম কিবরিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (গোপালুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, গ্রেপ্তার সৌরভ পালকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মা"ম"লা'র তদন্ত চলছে। কিশোরীর ম'র'দে'হ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ম'র'দে'হ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ ও কিশোরীর স্বজনেরা জানিয়েছেন, ঘটনার দিন দুপুর ১২টার দিকে ঘুমানোর কথা বলে ওই কিশোরী নিজের কক্ষের দরজা বন্ধ করে। কক্ষে ঢোকার আগে নিজের পাঁচ মাস বয়সী সন্তানকে ওই বাসায় অবস্থানরত এক আত্মীয়ের কাছে রেখে যায়। কিছুক্ষণ পর শিশুটি কান্নাকাটি শুরু করে। ওই আত্মীয় তখন দরজায় ধাক্কা দিয়ে কিশোরীকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনো সাড়াশব্দ পাননি। খবর পেয়ে বিকেল চারটার দিকে পুলিশ ওই বাড়িতে গিয়ে ঝু"ল"ন্ত লাশ দেখতে পায়।
চলতি বছরের ৫ এপ্রিল আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ধ"র্ষ"ণে"র অভিযোগ করে সদর থানায় একটি মামলা করে ওই কিশোরী। মা'ম'লা'র এজাহারে ধ"র্ষ"ণে"র কারণে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে বলে উল্লেখ করা হয়। পরে ওই মামলায় গোলাম কিবরিয়া উচ্চ আদালত থেকে জামিন নেন। পরে নিম্ন আদালতে হাজির হলে আদালত গোলাম কিবরিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩০ জুন টাঙ্গাইল শহরের একটি বেসরকারি ক্লিনিকে ওই কিশোরী পুত্রসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে ওই কিশোরীর গর্ভে জন্ম নেওয়া শিশুর ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে জন্ম নেওয়া ওই শিশুর জৈবিক (বায়োলজিক্যাল) পিতা গোলাম কিবরিয়া নন বলে উল্লেখ করা হয়। পরে আদালত ৯ অক্টোবর গোলাম কিবরিয়াকে ১১ জুলাই উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল রাখেন। পরে তিনি কারামুক্তি লাভ করেন। ধ"র্ষ"ণে"র মা'ম'লা'টি টাঙ্গাইলের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিপিআই) তদন্ত করছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied