পাইকগাছায় বিষ দিয়ে দুই লক্ষাধিক টাকার কাঁকড়া নিধন
খুলনার পাইকগাছায় কে বা কারা বিষ দিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার কাঁকড়া মেরে ফেলেছে। রবিবার (১৯ নভেম্বর)রাতে কে বা কারা পৌরসদরে অবস্থিত কাঁকড়ার হ্যাচারীতে বিষ দিয়ে প্রায় ৩শ কেজি কাঁকড়া মেরে ফেলা হয়। ক্ষতিগ্রস্ত হ্যচারী মালিক উত্তম মন্ডল ও অশিত পাল জানান , রবিবার পৌর সদরের জিরো পয়েন্ট প্রথম কালভাট এলাকায় ১০ শতক জমির উপর ৫ ভাগে ভাগ করে পুকুরে প্রায় ৩শ কেজী কাঁকড়া ছাড়ে। প্রতি দিনের ন্যায় হ্যাচরীতে রাতে পাহারা থাকে। কিন্তু রোববার রাত সাড়ে ১২ টার দিকে পাহারা দার ঘুমিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে এ সুযোগে গভীর রাতে কে বা কারা হ্যাচারীতে বিষ দিয়ে চলে যায। সকালে হ্যাচারীতে যেয়ে দেখি কাঁকড়াসহ বিভিন্ন প্রকার মাছ মরে সাবাড় হয়ে গেছে।তাতে আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উত্তম আরো জানান, আমার মনে হয় ব্যবসায়িক দ্বন্দের জেরে এ ঘটনা ঘটাতে পারে। পাইকগাছা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ জানান, কাঁকড়া মারা গেছে শুনেছি। এ গুলো পরিক্ষা করার জন্য থানার মাধ্যমে ভিসারা রিপোটের জন্য ঢাকা মহা খালিতে পাঠানো হয়েছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, কি কারণে কাঁকড়া মারা গেছে সে অনুসন্ধান করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন