শ্রীপুরে কবর থেকে কঙ্কাল চুরির সময় আটক ১
গাজীপুরের শ্রীপুরে কবর থেকে কঙ্কাল চুরির সময় এক চোরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ আগস্ট) ভোরে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া (২নং সিঅ্যান্ডবি) এলাকার আব্দুল গণির পারিবারকি কবরস্থান থেকে তাকে আটক করা হয়। তার দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলো- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লৌহাছড়া গ্রামের কাশেম আরীর ছেলে জাকির হোসেন (২২) ও তার দুই সহযোগী রাজন মিয়া (২৩) এবং মজনু মিয়া (২২)। তারা একই এলাকার আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করত। স্থানীয়রা জাকির হোসেনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় আব্দুল্লাহ আল মামুন তাদের অভিযুক্ত করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি মসজিদে ফজরের নামাজ শেষে হাঁটছিলেন। এ সময় আব্দুল গণির পারিবারকি কবরস্থানের পাশে অভিযুক্ত ওই তিনজনকে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা এগিয়ে গেলে রাজন মিয়া ও মজনু মিয়া দৌড়ে পালিয়ে যায়। এ সময় জাকিরের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে মৃতদেহের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে উদ্ধারকৃত কঙ্কালসহ আটক জাকিরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী