ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সোনারগাঁয়ে নারী গ্রাম পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগ চেয়ারম্যান আল আমিনের বিরুদ্ধে


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ৪:৩৯

 নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক নারী গ্রাম পুলিশ সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আল আমিনের বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শাহনাজ বেগম। 
অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামের মো:হামিদের মেয়ে শাহনাজ বেগম(৪৩)। তিনি বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে ১৯ বছর যাবৎ  একজন নারী গ্রাম পুলিশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ইউনিয়নের নাসিমা বেগম নামে আরেকজন গ্রাম পুলিশ সদস্য তার নামে চেয়ারম্যানের কাছে মিথ্যা অভিযোগ দেয়। গত ১৫ নভেম্বর সকালে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন কোনো যাচাই বাছাই না করে অকথ্য ভাষা গালিগালাজ করে। আমার কি অপরাধ জানতে চাইলে চেয়ারম্যানের হাতে থাকা পাইপ দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমি প্রাথমিকভাবে স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা নেই। পরে আমার শারিরিক অবস্থার অবনতি হলে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হই।         
স্থানীয় এলাকাবাসীরা বলেন, একজন নারী গ্রাম পুলিশ সদস্যকে চেয়ারম্যান মারধর করতে পারেনা। আমরা এই চেয়ারম্যানের শাস্তি চাই। 
ভুুক্তভোগীর বড় মেয়ে মহিমা আক্তার বলেন, আমার মাকে মারধর করে আহত করেই শুধু ক্ষান্ত হননি আমরা যদি এ বিষয়ে বাড়াবাড়ি করি তাহলে আমার মায়ের চাকুরি থাকবেনা বলে চেয়ারম্যান হুমকি দেয়।   
চেয়ারম্যান আল আমিন সরকার মুঠোফোনে বলেন, ওই নারী গ্রাম পুলিশ সদস্য একজনের সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে কয়েকজন আমার কাছে অভিযোগ করেছে। এ কারণে তাকে শাসন করেছি। গ্রাম পুলিশকে আপনি মারধর করতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন এটা আমার জানা নেই। কোন আইনে একজন নারী গ্রাম পুলিশ সদস্যের গায়ে আপনি হাত তুলেছেন বললে তিনি কোনো সদউত্তর দিতে পারেননি। 
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুব আলম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রেজওয়ান উল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে। 

এমএসএম / এমএসএম

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ