বশেমুরকৃবি’তে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আইকিউএসি সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২৩-২৪) এর অংশ হিসেবে অনুষ্ঠিত অংশীজনের সভায় আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার। জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৩-২৪ উপস্থাপন করেন এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট ও উপ-রেজিস্ট্রার মোঃ আবু আল বাশার। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (যানবাহন) ও যানবাহনসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ অংশীজন সভায় অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন